
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শিক্ষা একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির প্রধান হাতিয়ার। আর দ্বীনি শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের মাদরাসার লক্ষ্য হলো পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ, যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
আমরা চাই, আমাদের মাদরাসা থেকে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই করবে না, বরং উত্তম চরিত্র, মানবিকতা, সততা ও নৈতিকতার আলোয় নিজেদের জীবন গড়ে তুলবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে সম্মানিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি দান করুন। আমিন।
Total Visitors:
Current Users: