মেনু নির্বাচন করুন

অধ্যক্ষ



আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

শিক্ষা জাতির মেরুদণ্ড এবং নৈতিকতা শিক্ষার প্রকৃত সৌন্দর্য। আমাদের মাদরাসার মূল লক্ষ্য হলো পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ, সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।

আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থী শুধু ভালো ফলাফল অর্জন করলেই প্রকৃত শিক্ষিত হয় না; বরং জ্ঞান, আমল, উত্তম চরিত্র ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই একজন আদর্শ মানুষ তৈরি হয়।

তাই মানসম্মত শিক্ষা, সুন্দর পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং আধুনিক শিক্ষা পদ্ধতির সমন্বয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মানিত অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা ও দোয়া আমাদের পথচলার অনুপ্রেরণা।

আল্লাহ আমাদের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।